রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

 

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন। 

 

আজ সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর একটি যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সাথে বৈঠককালে মন্ত্রী এ সহযোগিতার কথা বলেন।

রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম আরো সমন্বিতভাবে পরিচালনা করা, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়নে রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধান নিশ্চিত করার পরিকল্পনায় এ মিশন পরিচালিত হচ্ছে। 

ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার kelly T.clements এবং ডব্লিউএফপি-এর সহকারী নির্বাহী পরিচালক Rania Dagash-Kamara এই মিশনের যৌথ নেতৃত্ব দেন।

অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উচ্চপদস্থ দাতা প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

 

 

সূত্রঃ পিআইডি